শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ১৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২০, ৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই ডিবি পুলিশের হাতে আটক

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের ভাই সাজিত হাসনাতকে গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিকেলে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, সানজিদ হাসনাতকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী অভিযোগে বা কোন মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাজ্জাদ জানান, তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।