রোববার, ০৪ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ১৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩৬, ৪ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৩ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী বাজার ও সুমিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি গুলজার হোসেন (৪৮) ঢাকার বংশাল থানার সিদ্দিক বাজার এলাকার মৃত নোয়াব আলীর ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া পাহাড় ভিলা এলাকায় বসবাস করছিলেন। ইব্রাহীম (৪৫) সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত কাশেমের ছেলে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ৬ নম্বর ওয়ার্ডের আদমজী বাজার রোড সংলগ্ন আজমেরী হোটেলের সামনে পাকা সড়কে অভিযান চালান এসআই মো. শাহ আলম ও এএসআই মো. হেমায়েত উদ্দিন পিপিএমের নেতৃত্বাধীন দল। এ সময় ২ কেজি গাঁজাসহ মো. গুলজার হোসেন (৪৮)কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, এসআই মো. বেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইব্রাহীম (৪৫)কে গ্রেপ্তার করে। তাঁকে ইব্রাহীমের বাড়ির সামনে পায়ে হাঁটার রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।