রোববার, ০৪ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ১৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৮

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২২, ৪ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৮

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর, ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। 

শনিবার (৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য, ২১২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী, ছয় মাদকসেবী, দুই ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য ধারায় চারজনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার অভিযানে ৪০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, ১৮ মাদকসেবী, তিন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার একজন আসামি ও অন্যান্য আইনে একজনসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমের সঙ্গে জড়িত নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য, ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী, ১২ মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত এবং নিয়মিত মামলার পাঁচ আসামিসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্দর থানায় মাদকসেবী ছয়জন ও অন্যান্য আইনে একজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁও থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য, ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী, ১৩ মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি ও একজন চোরসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপগঞ্জ থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য, তিন মাদকসেবী ও অন্যান্য আইনে দুইজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে আড়াইহাজার থানার অভিযানে অন্যান্য আইনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, সাতটি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৮ জনের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ৯ জন, মাদক ব্যবসায়ী ৮ জন, মাদকসেবী ৫৮ জন, চোর একজন, ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, নিয়মিত মামলার আসামি ৮ জন এবং অন্যান্য আইনে গ্রেপ্তার ৭ জন রয়েছেন।