রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমি কাজ করে যাব : শকু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৭, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আমি কাজ করে যাব : শকু

খাদ্য সহায়তা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু বলেছেন, আজ চারশো পরিবারের মাঝে ইফতার  সামগ্রী দিব। আজ চারটা আইটেম বেশি আছে। চাল, আদা রসুন, খেসারি, তেল, মসুরির ডাল, আলু ও পেয়াজ আছে। আমি আপনাদের কাছে দোয়া চাই। কাজ না থাকলে মনে হয় আমি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি।

রোববার (২২ ফেব্রুয়ারি) শহরের ১২ নং ওয়ার্ডে দুস্থ পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান কালে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমি আপনাদের মনের মত কাউন্সিলর হতে চেয়েছিলাম। পেরেছি কীনা জানি না৷ আগামীতে আবারও নির্বাচন আসলে দাঁড়াতে পারবো কীনা জানি না। আমি কাজ করে যাব। 

তিনি আরও বলেন, আমি বলেছি দোয়া করবেন। হাজার খানেক মানুষকে যেন গরুর গেশত খাওয়াতে পারি সেই দোয়া করবেন। আমাদের বড় ভাই শিল্পপতি মাসুদুজ্জামান ভাইও গরুর গোশতের ব্যাবস্থা করছেন।

আগামীকাল টিসিবির মাল বিক্রি হবে। তিন দফায় টিসিবির মাল আসবে। আমার ওয়ার্ডের গরীব মানুষ যারা আছেন তাদের সুন্দর ভাবে আমরা রোজার মাসে পরিচালনা করতে পারবো। আমাদের মা ও বাবার জন্য আপনারা দোয়া করবেন।