শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমাদের দেশের জনগণ স্বাধীনচেতা: মাসুম বিল্লাহ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৭, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আমাদের দেশের জনগণ স্বাধীনচেতা: মাসুম বিল্লাহ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, আমাদের দেশের জনগণ স্বাধীনচেতা। এদের মনোভাব প্রকাশে যে শক্তিই বাধা দেয় তারা সেই শক্তিকে প্রবল বেগে ধ্বাক্কা দিয়ে সামনে অগ্রসর হয়। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমরা যারা এই মাতৃভাষা দিবসে উপস্থিত হয়েছি। আমাদের মূল উদ্দ্যেশ্য যেন সাধিত হয়। একদিন ভাষা নিয়ে আমরা বড় বড় কথা বলি। পরে এর আর মূল্য থাকে না। সব জায়গায় আমরা দেখি ইংরেজীসহ অন্য ভাষার প্রাধান্য।

আমি অনুরোধ করবো আমাদের এই ভাষাটা সর্ব মহলে যেন সুন্দরভাবে ব্যাবহৃত হয়। আমাদের সমাজে অনেক ভাষা এসে গেছে। আমাদের দেশের সকল নাগরিক যেন আমাদের কথা বুঝতে পারে সেই ব্যাবস্থা গ্রহণের জন্য আমি দাবী জানাচ্ছি।