রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভাষা শহিদদের মর্যাদা সমুন্নত করতে আমাদেরকে ভূমিকা রাখতে হবে: জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১২, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ভাষা শহিদদের মর্যাদা সমুন্নত করতে আমাদেরকে ভূমিকা রাখতে হবে: জব্বার

আলোচনা সভাও দোয়া

৫২ভাষা আন্দোলনের শহিদদের মর্যাদা সমুন্নত করতে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। ভষা শহিদদের ত্যাগের বিনিমেয় আমাদের বাংলাভাষা অর্জন। যারা এসব নিয়ে ডিভাইড্রেট করতে চায় তারা কখনোই বাংলাদেশকে স্বাধীন চায়নি। তারা মূলত আমাদের দাসত্ব করে রাখতে চেয়েছিল। 

২১ ফেব্রুয়ারি শনিবার সকালে মিশনপাড়া  নারায়ণগঞ্জ মহানগরী অফিসে আন্তর্জাতিক মাতৃভাষাও শহিদ দিবসে মহানগরী জামায়াতের আলোচনা সভাও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার। এসময় তিনি আরো বলেন চব্বিশের আগষ্টে স্বৈরাচারী পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা অনেকের  উপরে ভর করছে। আর কেউ যদি আবারো স্বৈরাচারী হতে চায় জনগণ আর রেহাই দিবেনা।

এসময় মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় শহিদদের প্রতি দোয়া মুনাজাতে আরো উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, জেলা ডক্টরস ফোরামের সভাপতি আলী আশরাফ খান, মহানগরী কর্ম পরিষদ সদস্য মো জাকির হোসাইন প্রমূখ।