শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভাষা শহীদদের জাতি চিরকাল স্মরণ করবে : রেজা রিপন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:২৭, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ভাষা শহীদদের জাতি চিরকাল স্মরণ করবে : রেজা রিপন 

ফাইল ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

এক বার্তায় তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যারা মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, জাতি তাদের অবদান কোনোদিন ভুলবে না। ভাষা শহীদদের আত্মত্যাগের কারণেই বাঙালি জাতি তার ভাষাগত অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে, যা পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামকে আরও বেগবান করেছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল একটি স্মরণীয় দিন নয়, এটি আত্মপরিচয় ও চেতনার প্রতীক। এই দিন আমাদেরকে শেখায়—নিজের ভাষা, ইতিহাস ও সংস্কৃতিকে সম্মান জানাতে হবে এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে।

ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, ভাষা আন্দোলনের আদর্শ ছিল অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। সেই আদর্শকে ধারণ করেই আজ গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে।

শেষে তিনি ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীসহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানান।