শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অতিরিক্ত মূল্যে মুড়ি বিক্রি, জরিমানা ১০ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২৭, ২১ ফেব্রুয়ারি ২০২৬

অতিরিক্ত মূল্যে মুড়ি বিক্রি, জরিমানা ১০ হাজার

ফাইল ছবি

নারায়ণগঞ্জে অতিরিক্ত মূল্যে মুড়ি বিক্রি করায় দুইটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসরাফিল সরকার রোড ও দাপা ইদ্রাকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে মুড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে মুড়ি বিক্রির পায়তারা করছে ও পণ্যের মোড়কজাত বিধি লঙ্ঘন করছে। অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মেসার্স সোনারগাঁও শাহপরান ফুডকে ৫ হাজার টাকা ও মেসার্স ভান্ডারী ফুডকে  ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ভবিষ্যতে এমন অপরাধ সংঘটিত হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দলের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।