শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাংলার পাশাপাশি অন্য ভাষাও শিখতে হবে: মাঈনুদ্দিন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১০, ২১ ফেব্রুয়ারি ২০২৬

বাংলার পাশাপাশি অন্য ভাষাও শিখতে হবে: মাঈনুদ্দিন 

মাওলানা মাঈনুদ্দিন আহমদ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমদ বলেছেন, আমরা ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি দায়িত্বপ্রাপ্তদের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলা ভাষার পাশাপাশি আমরা যেন ভবিষ্যত প্রজন্মকে উন্নতির দিকে নিয়ে যেতে পারি সেদিকে আমাদের নজর দেয়া উচিত।

শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আল্লাহ এই রমজান মাসেই কুরআন শরীফ নাজিল করেছেন। আল্লাহ মানুষকে কথা বলতে শিখিয়েছেন। ভাষা পৃথিবীতে অনেক আছে। আমাদের বাংলা ভাষা নিয়ে প্রতি বছরই এই দিনে এসে অনেক কথা বলি। কিন্তু বছর পরিচালনা করতে না পারলে আমরা জীবনভর কথাই বলতে থাকবো, মানুষের এতে কোন উন্নতি হবে না।

বাংলা ভাষার পাশাপাশি আমাদের নিজ স্বার্থে অন্য ভাষাও শিখতে হবে। অন্য ভাষা শিখতে নিরুৎসাহিত করার কোন সুযোগ নেই। আমি সকলকে অনুরোধ করবো বাংলার পাশাপাশি আমাদের ইংরেজী শিখতে হবে। নাহলে অন্যান্য দেশের সাথে আমাদের সমন্বয় করতে কঠিন হয়ে যাবে।

আগে ঘরে ঘরে আমাদের বাচ্চাদের মক্তবে পড়ানো হত। এখন মক্তব না থাকায় আমাদের আরবি শেখার সুযোগ অনেক কম।