ফাইল ছবি
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
এক বার্তায় দিপু ভূঁইয়া বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের ত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার। ভাষা শহীদদের আত্মত্যাগ শুধু একটি ভাষার জন্য নয়, এটি ছিল বাঙালির আত্মপরিচয়, অধিকার ও স্বাধীন সত্তা রক্ষার সংগ্রাম।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদেরকে ভাষার মর্যাদা রক্ষা, বহুভাষার সহাবস্থান এবং নিজ নিজ মাতৃভাষার চর্চা বাড়ানোর শিক্ষা দেয়। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।
সংসদ সদস্য দিপু ভূঁইয়া ভাষা শহীদদের স্মরণের আহ্বান জানিয়ে বলেন, ভাষা আন্দোলনের আদর্শ ধারণ করেই একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এ সময় তিনি রূপগঞ্জবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলা ভাষাভাষী মানুষকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানান এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

