ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, এখন আমরা দেখি প্রতিবাদের ভাষাতেও অন্যান্য ভাষা দেখে আমদানি করা শব্দ ব্যাবহার করা হয়। আমি আহ্বান জানাই, ভাড়া করা ভাষা ত্যাগ করতে। আজ আমরা দেখি ইনকিলাব, ইনসাফ, আজাদি বলে স্লোগান দেয়, এগুলো বাংলার সংস্কৃতির সাথে যায় না।
শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, একুশ মানে মাথা নত না করা। ৫২'র রক্ত ভেজা রাজপথ আমাদের শিখিয়েছে শৃঙ্খল ভাঙার গান।
তিনি আরও বলেন, এখনও আমরা দেখি বাংলা ভাষার যে বিস্তার ঘটানোর কথা ছিল। যেকারণে আমাদের ভাষা সৈনিকেরা জীবন দিয়েছিল। সেই ভাষার সর্বক্ষেত্রে ব্যাবহার আমরা নিশ্চিত করতে পারিনি।

