শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমরা অন্যায় জুলুমের সাথে আপোষ করবো না: আল আমিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩০, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আমরা অন্যায় জুলুমের সাথে আপোষ করবো না: আল আমিন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেছেন, আমরা একটা কথা বারবার বলি, একুশ মানে মাথানত না করা। আমরা যদি মনে করি আমরা অন্যায় জুলুমের সাথে আপোষ করবো না। আমরা অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেবো না। তাহলে মহান শহীদ দিবসের আত্মত্যাগ পূর্ণতা পাবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, মাতৃভাষা দিবস আসলে আমরা বক্তব্য দেই। দেশপ্রেম মানে সকলে নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কিছু করা। আমরা বিদেশী ভাষা শিখতে চাই। আমাদের ভাষা পৃথিবীর ষষ্ঠ সর্ববৃহৎ ভাষা। কিন্তু আমাদের ভাষা কিন্তু বিদেশীরা শিখতে চায় না।

তিনি আরও বলেন, আমি আইনজীবী। আমি আইনের ভাল বই খুঁজতে গেলে ইংরেজি বা হিন্দি বই খুঁজি। কারণ যে যত ভাল কাজ করেছে সে তার এক্সপিরিয়েন্স অনুযায় তার ভাষায় বই লিখেছে। প্রত্যেকে তাদের পেশায় তাদের সর্বোচ্চটা দিয়েছে। আমাদের দেশের বিজ্ঞানীরা যদি এমন কিছু আবিষ্কার করে সেই বই লিখে তাহলে সকলে বাংলা শিখতে বাধ্য। আমরা আমাদের মেধা কাজে লাগালে জাতিগত ভাবে আমরা সম্মানের জায়গায় পৌঁছে যেতে পারবো।