ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব-১১ এর অভিযানে ১১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১। এর আগে দুপুরে ফতুল্লা থানার পিলকুনি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- পিলকুনি ৫ তলা মোচড় এলাকায় জনৈক সাখাওয়াতের বাড়ির ভাড়াটিয়া ও ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শিয়ারচর এলাকার বাসিন্দা মো.মেহেদী হাসান রবিন ওরফে সুমন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর একটি আভিযানিক দল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন পিলকুনি ৫ তলা মোচড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাসায় তল্লাশি চালিয়ে ১১ দশমিক ৫০ কেজি গাঁজাসহ মেহেদী হাসান রবিনকে আটক করা হয়। অভিযান চলাকালে তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

