মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

|

চৈত্র ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির কমিটি ঘোষণা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৫, ১৭ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির কমিটি ঘোষণা 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) কমিটির অনুমোদন দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 

নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার ও সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদ।

নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক পদে আছেন মোঃ শওকত আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীনা ইসলাম মুক্তি ও সদস্য সচিব আশিকুর রহমান অভি।

আগামী ছয় মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে এনসিপি।