ফাইল ছবি
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
বুধবার (২৪ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পঞ্চবটি যমুনা অয়েল লিমিটেড এর সামনে বধ্যভূমিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় জেলা প্রশাসক মোঃ রায়হান কাদের বলেন, যাদের ত্যাগের বিনিময়ে এই স্বাধীন দেশ পেয়েছি তাদের ঋণ আমরা কোনদিন ভুলবো না।
বীর শহীদদের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। যাতে আজকে শিশুরা অতীত ইতিহাস সম্পর্কে জানে এবং বীর শহীদদের কথা স্মরণ করে।
এই ইতিহাস বাঙালি জাতিসত্তার ইতিহাস। এই ইতিহাস বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস।
পরে শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, মুক্তিযোদ্ধা কামান্ডার মোহাম্মদ আলী, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল। এছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট ও এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

