ফাইল ছবি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বুধবার (২৫ মার্চ) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে দিপু ভূঁইয়া বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির জন্য গৌরব, আত্মত্যাগ ও বীরত্বের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন।
তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের। তাদের ত্যাগ ও সংগ্রামের ফলেই আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি বলে তিনি উল্লেখ করেন।
দিপু ভূঁইয়া বলেন, দিবসটি আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বিবৃতির শেষে তিনি নারায়ণগঞ্জবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান স্বাধীনতা দিবসের চেতনায় দেশকে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

