বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

|

চৈত্র ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

‎লাঙ্গলবন্দের স্নানোৎসবে দেশ-বিদেশের ‎লাখো পূর্নার্থীর ঢল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৮, ২৫ মার্চ ২০২৬

‎লাঙ্গলবন্দের স্নানোৎসবে দেশ-বিদেশের ‎লাখো পূর্নার্থীর ঢল

মহাষ্টমী পুণ্যস্নান উৎসব

নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী মহাষ্টমী পুণ্যস্নান উৎসব শুরু হয়েছে। 

বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টা ২১ মিনিটে শুরু হওয়া এ স্নান শেষ হবে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ২টা ৪৫ মিনিটে।

‎আদি ব্রহ্মপুত্র নদের তীরে অনুষ্ঠিত এ স্নানোৎসবে দেশ-বিদেশ, বিশেষ করে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান থেকে পুণ্যার্থীরা অংশ নিতে শুরু করেছেন। প্রতিবছরই লাখ লাখ পূর্ণার্থী ‘পাপ মোচনের’ আশায় ধর্মীয় মন্ত্র উচ্চারণ করে তারা স্নানে অংশ নেন।

‎উৎসবকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পুণ্যার্থীদের জন্য ২৪টি স্নানঘাট প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা সেবা, স্বেচ্ছাসেবী ও প্রয়োজনীয় নাগরিক সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।

‎নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। প্রশাসনের আশা, শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হবে।