ফাইল ছবি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের পরিচালক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
বুধবার (২৫ মার্চ) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে রেজা রিপন বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা জাতির অহংকার ও আত্মমর্যাদার প্রতীক।
তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের। একই সঙ্গে তিনি সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের ত্যাগ ও সাহসিকতার ফলেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।

