সোমবার, ১৫ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৫, ১৫ জুন ২০২৬

আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। রোববার (১৪ জুন) দিবাগত রাতে তাদের নিজ নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হচ্ছেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম পাঠান (৪৫)এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আল আমিন (৪৫)। 

আসলাম পাঠান উপজেলার পাঁচবাড়িয়া এলাকার জহিরুল হক পাঠানের পুত্র এবং আল আমিন উপজেলার কল্যান্দী এলাকার আনোয়ার আলীর পুত্র।

তাদের বিরুদ্ধে পৃথক মামলা রয়েছে বলে আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসন জানান। সোমবার তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।