মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

|

আষাঢ় ১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

“সেইলর প্রেজেন্টস খেলবে নারায়ণগঞ্জ ২০২৬”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৭, ১৬ জুন ২০২৬

“সেইলর প্রেজেন্টস খেলবে নারায়ণগঞ্জ ২০২৬”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রতীকী ছবি

তরুণ প্রজন্মের মাঝে ক্রীড়া চেতনা, শৃঙ্খলা ও সুস্থ জীবনধারার বিকাশের লক্ষ্যে মহসিন ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৫ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট “সেইলর প্রেজেন্টস খেলবে নারায়ণগঞ্জ ২০২৬”। ১৫ জুন মহসিন ক্লাব, খানপুর, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল এর ট্রফি ও অফিসিয়াল জার্সি উন্মোচন অনুষ্ঠান।   

অনুষ্ঠানে নারায়ণগঞ্জের ১২টি বিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে টুর্নামেন্টের গ্রুপ ড্র সম্পন্ন করা হয়। যার মধ্য দিয়ে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে সৃষ্টি হয় প্রতিযোগিতার নতুন উদ্দীপনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের ফুটবলার মো. হৃদয়, প্রাক্তন ফুটবলার শহিদ হোসেন স্বপন, এবং ইপিলিয়ন গ্রুপের ডিরেক্টর এবং মহসিন ক্লাবের সহ-সভাপতি জনাব মো: জুনাইদ আবু সালেহ মুসা সহ আরো অনেকে। 

আগামী ১৭ জুন ২০২৬, মহসিন ক্লাব মাঠ, খানপুর, নারায়ণগঞ্জে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে ১২টি বিদ্যালয়ের ১২০ জন খুদে ফুটবলার অংশগ্রহণ করবে। মহসিন ক্লাব এবং সেইলর বিশ্বাস করে, এই উদ্যোগ তরুণদের প্রতিভা বিকাশ, দলগত চেতনা ও খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।