শনিবার, ২০ জুন ২০২৬

|

আষাঢ় ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমি সাধারণ কর্মী, দলের প্রয়োজনে দেশে ফিরতে প্রস্তুত : এটিএম কামাল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩৪, ২০ জুন ২০২৬

আমি সাধারণ কর্মী, দলের প্রয়োজনে দেশে ফিরতে প্রস্তুত : এটিএম কামাল

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকা ইনক এর বর্ষবরণ ১৪৩৩ ও ঈদ পূর্ণমিলনীতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল।

শুক্রবার (১৯ জুন) নিউ ইয়র্কের হেকশেয়ার স্টেট পার্কে নারায়ণগঞ্জের আমেরিকা প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠনটির এই দিন ব্যাপী অনুষ্ঠানটি আয়োজিত হয়।

সেখানে বক্তব্যে এটিএম কামাল নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম, নাসিক প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের সভাপতি মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব সহ নারায়ণগঞ্জ বিএনপি'র সকল সংসদ সদস্যদের সালাম ও শুভেচ্ছা উপস্থিত সকলের মাঝে পৌছে দেন।

এটিএম কামাল আরো বলেন, বিগত ফ্যাসিষ্টদের বিরুদ্ধে ১৭ বছরের আন্দোলন সংগ্রমে আমি সহ আমার পরিবার কতটুকু নির্যাতিত তা আপনারা সকলেই জানেন। এই নির্যাতনের কারনে শারীরিকভাবে বিভিন্ন সমস্যায় ভুগছি। এসকল চিকিৎসা এখন আমেরিকায় চলমান। আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী দলের প্রয়োজনে যে কোন সময় দেশে ফিরতে প্রস্তুত রয়েছি। আপনাদের ভালবাসা ও মায়ায় আজ এখানে বহু দূর থেকে ছুটে এসেছি। আমার জন্য সকলে দোয়া করবেন।