প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় ট্রাকচাপায় দুলাল মিয়া (৫৮) নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন।
শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া (৫৮) কিশোরগঞ্জের মনির মিয়ার ছেলে। তিনি ঢাকার ডেমরার ডগাই এলাকায় বসবাস করতেন। ফ্রিজের ওয়েস্টেজ মালামাল ডেলিভারি দিতে এসে দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় শাহজালাল ট্রান্সপোর্ট কোম্পানির একটি ট্রাক দ্রুত গতির কারণে ভ্যানগারিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িসহ পালিয়ে যায়।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পলাতক ঘাতক ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে।

