সোমবার, ২৪ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নিজের ভাগ্য পরিবর্তনের চিন্তা করলে তিনি ভালো রাজনীতিবিদ নন: টিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৯, ২৪ আগস্ট ২০২৬

নিজের ভাগ্য পরিবর্তনের চিন্তা করলে তিনি ভালো রাজনীতিবিদ নন: টিপু

’সমাধান-১৮’ আয়োজিত এসএসসি ২০২৬ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

জনপ্রতিনিধি ও প্রশাসকদের ব্যক্তিস্বার্থের উর্ধ্বে উঠে সমাজ সংস্কার ও জনকল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

​তিনি বলেছেন, যে নেতা বা জনপ্রতিনিধি জনগণের উপকারে আসে না, কিংবা এমপি-প্রশাসক হয়ে নিজের ভাগ্য পরিবর্তনের চিন্তা করে তিনি কখনো ভালো রাজনীতিবিদ, নেতা বা প্রশাসক হতে পারেন না।

​সোমবার (২৪ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের নলুয়ায় শিক্ষার্থীদের সংগঠন 'সমাধান-১৮' আয়োজিত এসএসসি ২০২৬ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সামাজিক ক্ষয়িষ্ণুতা ও মাদকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আবু আল ইউসুফ খান টিপু বলেন, আশি বা নব্বইয়ের দশকে সন্ধ্যার আগেই শিক্ষার্থীদের বাসায় ফেরার চর্চা ছিল, অথচ এখন গভীর রাত পর্যন্ত কিশোর-যুবকরা বাহিরে অবস্থান করে। তরুণ সমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে থেকে সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন তিনি।

পাশাপাশি, কোন নেতার আদর্শ কেমন এবং কারা ক্ষমতার অপব্যবহার করে অপরাধীদের আশ্রয় দেয় সে বিষয়ে শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা অর্জনের প্রতি জোর দেন।

​সমাধান-১৮ এর সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহিরুল ইসলাম জহির এবং মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।