মানববন্ধন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিয়তের উপজেলার সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা ক্বাসেমীর বাড়িতে হামলার ঘটনার অভিযোগ তুলে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটি।
সোমবার (২৪ আগস্ট) আড়াইহাজার থানার সামনে এ মানববন্ধন করা হয়।
এতে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় ছাত্রদল নেতা আশরাফুল ও ইয়াসিন হামলা চালিয়ে জমিয়ত নেতার বাড়িঘর ভাঙেন। এ ঘটনায় তাদের গ্রেপ্তার দাবি করেন উপস্থিতরা।
এসময় উপস্থিত ছিলেন জমিয়ত নেতা ফেরদাউসুর রহমান, মুফতি আব্বাস, মাওলানা মাসরুর আহমেদ ভূইয়া, মুফতি মোস্তফা ক্বাসেমী, মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদী, মাওলানা মশিউর রহমান হান্নানী, মাওলানা নকিবুল ইসলাম প্রমূখ।

