ফাইল ছবি
সাবেক ছাত্রদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ৯টা ৩০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ।
এক শোক বার্তায় শাহেদ আহমেদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাকে যেন সৃষ্টিকর্তা জান্নাতুল ফেরদৌস নসিব করেন সে জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করেন।
একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, "আল্লাহ যেন এই কঠিন মুহূর্তে শোকার্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ধৈর্য এবং শক্তি দান করেন।"

