রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজের দুই দিন পর তিন ভাই বোনের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজের দুই দিন পর তিন ভাই বোনের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন।

উদ্ধার হওয়া তিনজন হলেন- হেলাল উদ্দিনের ছেলে সজীব হোসেন, মেয়ে সামিয়া আক্তার ও ছোট ছেলে সামিন হোসেন।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের সোনাময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গরু-ছাগলসহ ১৩ জন যাত্রী ট্রলারে করে বৈদ্যেরবাজার হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে মেঘনা নদীর সোনাময়ী এলাকায় মাঝপথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।

এ সময় ৯জনকে আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার উদ্ধার করে। এসময় একই পরিবারের ৪ জন নিখোঁজ হন। পরে রায়েশা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে সন্ধান পাননি। পরে 

শনিবার সকাল ৮টার দিকে বৈদ্যেরবাজার এলাকায় আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে ভাসমান অবস্থায় সজীব হোসেন , সামিয়া আক্তার ও সামিন হোসেনের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপরজনের মরদেহ উদ্ধারে অভিযান চলছে।