ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেছেন, মাদকে বিরুদ্ধে যুদ্ধে ক্ষেত্র এই টার্ফ খেলার মাঠ। নদী জলাশয়ে সার্তার কাটা হলো মাদকের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্র আমার চোখে। একটি ট্রাফ খেলার পরিবেশ এখন সমাজকে পরিবর্তন করতে পারে। একটি বাচ্চারা প্রতিদিন টার্ফে খেলা দেখবে তারা খেলায় উদ্ধুদ্ধ হবে। সরকারও চায় প্রতিটি ইউনিয়নে খেলা মাঠ করতে। কিন্তু কিছু কারণে দ্রুত বাস্তবায়ন করতে পারছে না। আজকে সরকারের কাজ এই যুবকরা টার্ফ করে দেশের জন্য কাজ করে যাচ্ছে। সরকারের একটি স্লোগান আছে- করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ। এই স্লোগানের সাথে এই টার্ফ যায়। নতুন একটি বিপ্লব গড়ে যাচ্ছে টার্ফ। বন্দরে আরো টার্ফ নির্মাণের মাধ্যমে সুস্থ সমাজ পাবো।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বন্দর উপজেলা টি হোসেন গার্ডেনে দ্যা ক্যাপ্টেন এরিনা বন্দর টার্ফ উদ্বোধনীর বক্তব্যে তিনি একথা বলেন।
এদিকে বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেছেন, টার্ফ ব্যবস্থা এখন যুব সমাজের জন্য ভালো উদ্যোগ। এলাকায় মাদক কিশোর গ্যাং ছিনতাইকারী ডাকাত দূস্য থেকে কিশোর সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য মাঠ এখন গুরুত্বপূর্ণ। আপনাদের পাশে আছি থাকবো সব সময়। মাদক থেকে যুব সমাজকে রক্ষা সকল চেষ্টা করে যেতে হবে।

