শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শেখ হাসিনা অপরাধ করেছে বলেই এ দেশ থেকে পালিয়ে গেছে- এডঃ শাখাওয়াত হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২২, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:২৪, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনা অপরাধ করেছে বলেই এ দেশ থেকে পালিয়ে গেছে- এডঃ শাখাওয়াত হোসেন

ফাইল ছবি

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বন্দরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় বন্দর থানা বিএনপি আয়োজনে সমাবেশ শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বন্দর থানা বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক এডঃ শাখাওয়াত হোসেন খান বলেন, শেখ হাসিনা অপরাধ করেছে বলেই এ দেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনা গুম ও হত্যা করে যে অপরাধ করেছে তাকে একাধিকবার ফাঁসি দিলেও তা কম হয়ে যাবে। আপনারা সবাই জানেন ফ্যাসিস্ট সরকার ক্ষমতা আসার সাথে সাথে  পিলখানায় র্নিবিচারে বিডিআর হত্যাকান্ড চালিয়েছে। ২০২৫ ইং সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট দোসররা ছাত্র জনতাকে পাখির মত গুলি করে হত্যা করেছে। এদের বিচার এই মাটিতে হবে।

তিনি আরো বলেন,  শেখ হাসিনা ৩৮ হাজার কোটি টাকা বিদেশে পাঁচার করেছে। এ টাকা দেশে ফিরিয়ে  আনতে হবে। যারা পলাতক রয়েছে তাদেরকেও  খুঁজে বের করে এদেশে এনে বিচারের মোখামুখি করতে হবে। ফ্যাসিস্টদের স্থান এদেশে হবে না।

বন্দর থানা বিএনপি সভাপতি হাজী শাহেন শাহ আহমেদের সভাপতিত্বে ও বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলী সঞ্চালনায়  সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এডঃ আবুল আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা সরকার আলম, মহিলা দলের নেত্রী দিলারা মাসুদ ময়না, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন প্রমুখ।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুল, বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারসহ থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।