বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৭ ভরি স্বর্ণসহ টাকা লুট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৭ ভরি স্বর্ণসহ টাকা লুট

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল হোসেন নামের এক জমি ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতের ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণ, নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার ভোর তিনটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগর পাড়া শহীদুল্লাহ গাজী সড়কের কাজীবাড়ি এলাকায় ঘটে এ ডাকাতির ঘটনা।

ব্যবসায়ী আবুল হোসেন জানান, ভোর তিনটার দিকে ৮ থেকে ১০ জনের একদল মুখোশ পরা ডাকাত ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির গেট ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে আবুল হোসেনের ছেলে আলামিন মিয়া ও আল জাবের হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে আবুল হোসেনকে পিটিয়ে আহত করে অজ্ঞান করে ফেলে। এক পর্যায়ে স্ত্রী রলি বেগমকেও অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা আলমারি ভেঙে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা ও মালামাল লুট করে । পড়ে পরিবারের লোকজনের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করেন। ততক্ষণে ডাকাত দল পালিয়ে যায়।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।