সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষোভে অভিভাবকরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪১, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষোভে অভিভাবকরা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুরে অনুমতি ছাড়াই টানা ৫ দিন ধরে চলছে শিশু-কিশোর মেলা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে জামপুর ইউনিয়নের কদমতলী এলাকার বালুর মাঠে গিয়ে দেখা যায়, প্রায় ২০ থেকে ২৫টি স্টল নিয়ে এই মেলা বসেছে।

দোকানিদের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় কয়েকজনের নেতৃত্বে এই মেলার আয়োজন করা হয়েছে এবং প্রতিটি স্টলের দৈনিক ভাড়া ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে।

তবে এই মেলাকে কেন্দ্র করে বিপাকে পড়েছেন স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা। স্থানীয়দের অভিযোগ, মেলার কারণে কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত তারা মেলায় ঘোরাফেরা করছে। স্থানীয়দের ভাষ্যমতে, এই মেলা ১২ দিন ধরে চলার কথা রয়েছে। মাঝে মধ্যে পুলিশ এসে ঘুরে গেলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, এই মেলার বিষয়ে আমি কিছুই জানি না। আমার পক্ষ থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি।