ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর ভোরে মাসদাইরের অক্টো অফিস এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতি নিতে একত্রিত হলে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— জয় দাস, মেহেদী হাসান (২১), রাজু (৩৯), হুমায়ূন আহমেদ (৪০), সিয়াম (২১), লিটন (৪২), রাসেল বাবু (৩০), মেহেদী হাসান মাহিন (১৮), জাহাঙ্গীর আলম (২৩), হাসান জামিল (২১), দ্বীন ইসলাম নয়ন, সুমন (২২), সিফাত (২০), আব্দুল্লাহ (১৫), ফেরদৌস (১৪) ও অভি (১৪)।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

