ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বন্দরে গডফাদারদের দোসর বেশি, কারণ দোসরদের বলতে চাই। সাবধান হয়ে যান, আমরা কিন্তু ঘুমিয়ে থাকি নাই। আমাদের কে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আপনারা সকাল বেলা ১০/১২ জন মুখোশ পড়ে মিছিল করে চলে যান। আর আমরা রাজপথে ওপেন মিছিল করেছি, অতএব আমাদের আন্দোলন ভয় দেখি লাভ নেই। তারেক রহমান ১৭ বছর বিদেশে বসে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পতন করিয়েছেন। এখন তো তারেক রহমান দেশের মাটিতে আছেন। উনি ডাক দিলে কি আওয়ামীলীগকে পাওয়া যাবে। অতএব ফ্যাসিষ্টদের দোসররা সাবধান। গডফাদারের দোসররা সাবধান, উকিঁ ঝুকিঁ মারেন। আমরা কিন্তু আন্দোলন ভুলে যায়নি, আমরা কোর্ট টাই পড়ে মিছিল করতে পারি। আবার পাঞ্চাবী পায়জামা পড়েও মিছিল করতে জানি। দোসরদের অবৈধ অস্ত্র মোকাবেলায় আমাদের নেতা-কর্মীলা লাঠিসোটা দিয়ে মোকাবেলা করতে যথেষ্ট।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বন্দর সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে বন্দর থানা বিএনপির মিছিল পূর্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বন্দর থানা বিএনপি'র সভাপতি শাহেন শাহ আহমেদের সভাপতিত্বে বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এতে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি সভাপতি মাসুদ রানা, মহানগর মহিলা দলের নেত্রী দিলারা মাসুদ ময়না,বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি শাহাদুল্লাহ মুকুল, বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি আমিনুল ইসলাম বাবু, ২৪ নম্বর ওয়ার্ড সভাপতি মনির হোসেন, ২২ নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি শিবু দাস ও সাধারণ সম্পাদক রাসেল বেপারীসহ থানা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

