ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও বিদ্যুৎ সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানে বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩২ ও ৩৮ ধারা লঙ্ঘনের দায়ে চারটি মামলা দায়ের করে অভিযুক্তদের মোট চার লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও সংশ্লিষ্ট অনিয়মের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বিদ্যুৎ ব্যবহারে শৃঙ্খলা নিশ্চিত করা, অবৈধ সংযোগ বন্ধ এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

