ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিগত ১৭ বছর একটি ফ্যাসিষ্ট সরকার এদেশে রাম রাজত্ব কায়েম করেছিলো। গুম খুন হত্যা নির্যাতন করে নারায়ণগঞ্জকে গ্রাস করেছিলো। নারায়ণগঞ্জের সাত খুন সহ চার পাচঁ খুন অসংখ্য খুনের শহর পরিণত করে ছিলো। ফ্যাসিষ্ট সরকার আমলে বিরোধী দল বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে লাগাতার মামলা দিয়ে মনে করেছিলো তারা চিরকাল ক্ষমতায় থাকবে। সেই ক্ষমতার স্বাদ এই দেশের মানুষ ও এই দেশের ছাত্রসমাজ চব্বিশের পাচঁ আগষ্ট বিপ্লবের মাধ্যমে সেটা ধূলিসাত করে দিয়েছে। চব্বিশের চেতনা ৭১এর চেতনা সামনের দিক নিয়ে যাওয়ার জন্য তারেক রহমান কাজ করে যাচ্ছেন।
বুধবার ২৩ সেপ্টেম্বর বিকালে শহরের ডিআইটি এলাকায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল কর্মসূচীর সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
মিছিল ও সমাবেশের প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মনির হোসেন খান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ এবং মহানগর ছাত্রদল নেতা আজীজুল ইসলাম রাজীবসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সাখাওয়াত হোসেন আরও বলেন, আওয়ামীলীগ পলাতক দল। তাদের প্রধানমন্ত্রী সহ শেষ এমপিরাও দেশ থেকে পালিয়ে গেছে। তারা আজকে বিদেশ থেকে বিভিন্ন ধরণে চোখ রাঙানো চেষ্টা করে যাচ্ছে। আওয়ামীলীগ আবারো অন্ধকার যুগে নিয়ে যেতে চায়, সেই সুযোগ নেই। আজকের যারা দেশের আওয়ামীলীগরা রয়েছে তাদেরকে বিদেশ থেকে ফ্যাসিষ্টরা নিদের্শনা নৈরাজ্যের চেষ্টা করছে। বাংলাদেশে আর কোন পলাতক নেত্রী আসবে না। সুতরাং আপনারা পলাতকের জন্য আবার জেল খাটবেন না। তাই দেশের মানুষের বিরুদ্ধে গণতন্ত্র বিরুদ্ধে কোন কথা বলবেন না।

