মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

তোমাদের চাহিদা সৃষ্টি করতে হবে : কালাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:২৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬

তোমাদের চাহিদা সৃষ্টি করতে হবে : কালাম

এডভোকেট আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, আমাদের শিক্ষকদের পরিশ্রম এখন দ্বিগুণ। এখন আইসিটির যুগ। আমরা চাচ্ছি শিক্ষা ব্যাবস্থাকে বিধ্বস্ত অবস্থা থেকে তুলে আনতে। আমরা চাহিদা পূরণ করবো। কিন্তু তেমাদের চাহিদা সৃষ্টি করতে হবে। তেমরা ভাল ফলাফল করবে তাহলে আমরাও ভাল ভাবে দিতে পারবো।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমাদের গভর্নিং বডির সদস্যরা অনার্স ও মাস্টার্স কোর্স চেয়েছে। আন্তরিক ভাবে তোমরা যদি এটা চাও তাহলে আমরা তোমাদের সেখানে পৌঁছে দিবো। ছেলে মেয়েরা যেহেতু আমাকে কথা দিল, আমি তাদের প্রত্যাশা পূরণ করবো। তবে রেজাল্টের মাধ্যমে সেটা দেখতে চাই। 

তিনি আরও বলেন, তেমাদের ভাল রাখা সুশিক্ষায় শিক্ষিত করা সকল বিষয় সমন্বয়ের মাধ্যমেই আমাদের সমাজ গড়ে উঠছে। আমি বিশ্বাস করি তোমরা সকলে মেধাসম্পন্ন। এই মেধার জন্যই মাত্র দুই বছর আগে কিন্তু আন্দোলন হয়ে গেছে। সেই আন্দোলনের পরে আমরা নির্বাচিত হয়ে এসেছে। আমরা কিন্তু স্বাভাবিক ভাবে আসিনি, একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত ফসলকে আমরা রুপ দিতে চাচ্ছি, ফলাফলের দিকে তাকিয়ে আছি তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে।

তিনি বলেন, এই কলেজ থেকে তোমরা যদি কখনও সংসদে যেতে পারো মন্ত্রী হও তখন এই কলেজই গর্বিত হবে। আমাদের সময় বিদেশে টিম পাঠানো হত। আমি যখন ইন্টারমিডিয়েটে তখন আমরা পাঁচশো টাকা দিয়ে বিশ দিনের সফর করে এসেছিলাম। এই চর্চাটা উঠে গেছে।