বেনজীর আহমেদ টিটু
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটু বলেছেন, আমাদের লক্ষ্য সামনের দিকে এগিয়ে যাওয়া। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। মানুষ তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে। আমরা বিসিকের পক্ষ থেকে তার কর্মের গতির সাথে কতটা তাল মেলাতে পারবো সেটা নিয়ে ভয়ে থাকি। আমরা আপ্রাণ চেষ্টা করছি বিসিক যেন তার দায়িত্ব সম্পূর্ণ রুপে পালন করতে পারে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লায় শিল্পাঞ্চল বিসিকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উদ্যোগে চাকরি মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধনকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটু একথা বলেন।
তিনি বলেন, আমি আপনাদের সকলের প্রতি বিশেষ করে বিকেএমইএর প্রতি কৃতজ্ঞতা জানাই। বিসিক এধরণের আয়োজন আগে করেনি। এটা বিসিকের প্রথম আয়োজন। আমরা যারা স্টুডেন্ট, লেখাপড়া শেষে চাকরি খুঁজি। একজন চাকরি প্রার্থী ও একজন চাকরি দাতা। এই দুই পক্ষের মধ্যে ব্রিজ তৈরি করে।দেয়ার চেষ্টা করোছে বিসিক। যারা চালরি চায় ও যারা চাকরি দিবে তাদের মধ্যে ব্রিজিং করার জন্য কাজ করেছো বিসিক।
তিনি আরও বলেন, এখানে চাকরি প্রার্থীরা সিভি নিয়ে আসবে। প্রতিষ্ঠানগুলো তাদের সিভি দেখে ইন্সট্যান্ট ভাইভা নিয়ে এখানে তারা নিয়োগ দেয়ার চেষ্টা করবে। গুরুত্বপূর্ণ পদ হলে হয়ত তারা সিভি গ্রহণ করো আরও বিবেচনা করে সিদ্ধান্ত দিবে। কিন্তু এই বিষয়টি সহজ করার জন্য বিসিক এই উদ্যোগ নিয়েছে।
সকলকে চাকরি করলে হবে না। কাউকে কাউকে কীভাবে চাকরি দেয়া যায় সেই ব্যাবস্থাও নিতে হবে। আমরা প্রশিক্ষণ দেই, নিজস্ব মেকানিজমে আমরা ছোট ছোট ঋণও দেই। অনেক বড় জায়ান্ট কোম্পানি আছে যাদের শুরু এই বিসিক থেকেই হয়েছে।

