মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিআরডিবি কর্মকর্তা নাজমুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিআরডিবি কর্মকর্তা নাজমুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। 

আগামী ১ অক্টোবরের মধ্যে সরেজমিন তদন্ত চালিয়ে স্পষ্ট মতামতসহ পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিআরডিবির উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মহিদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিভাগীয় দপ্তরের উপপরিচালক মো. রাহাত খানকে। অনুসন্ধান শেষে তাকে বিআরডিবির মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

চিঠি সূত্রে জানা গেছে, আড়াইহাজার ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাতজন পরিচালক পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ দাখিল করেন। লিখিত অভিযোগ সরেজমিন তদন্তের আওতায় আনতে বলা হয়েছে।

চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিআরডিবির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা বিভাগের যুগ্মপরিচালক, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নারায়ণগঞ্জ জেলা বিআরডিবির উপপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।