ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে তারেক রহমানের যাত্রাপথে সাগরের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের পাশে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানান।
এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান দিয়ে তারেক রহমানের গাড়িবহরকে অভ্যর্থনা জানান। কেউ কেউ ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। সাগরের সঙ্গে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

