বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ১৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রনির নেতৃত্বে তারেক রহমানকে যুবদলের শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪১, ১ অক্টোবর ২০২৬

রনির নেতৃত্বে তারেক রহমানকে যুবদলের শুভেচ্ছা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে তারেক রহমানের যাত্রাপথে জেলা যুবদলের নেতাকর্মীরা সড়কের পাশে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানান।

এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান দিয়ে তারেক রহমানের গাড়িবহরকে অভ্যর্থনা জানান। কেউ কেউ ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। 

এসময় রনির নেতৃত্বে জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।