ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় বর্ণাঢ্য শুভেচ্ছা জানান জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন দেওয়ান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের উপর দিয়ে তারেক রহমান ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলে রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন দেওয়ানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী কাঁচপুর এলাকায় সড়কের পাশে অবস্থান নেন।
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর পয়েন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। রূপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন দেওয়ানের এই আয়োজনে সকাল থেকেই দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সুশৃঙ্খলভাবে উপস্থিত ছিলেন।

