সোমবার, ১২ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৩, ইয়াবা ও হেরোইন উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৭, ১১ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:০০, ১১ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৩, ইয়াবা ও হেরোইন উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (১০ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ছাড়াও ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করেছে পুলিশ।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৯ জন মাদক ব্যবসায়ী, ৩৭ জন মাদকসেবী, ২ জন ছিনতাইকারী, আদালতের পরোয়ানাভুক্ত ১৩ জন এবং নিয়মিত মামলার ২ জন আসামি রয়েছেন।

থানাভিত্তিক অভিযানের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ৭ জন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ ৪০৩ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে। এ অভিযানে মোট গ্রেপ্তারের সংখ্যা ৭ জন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১ জন এবং ১ জন ছিনতাইকারীসহ মোট ৮ জন গ্রেপ্তার হয়েছেন।

বন্দর থানা পুলিশ ২৩ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৭ জন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে। সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদকসেবী এবং পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ১১ জন গ্রেপ্তার হয়েছেন।

এদিকে রূপগঞ্জ থানা পুলিশ ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১২ জন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে। আড়াইহাজার থানা পুলিশ নিয়মিত মামলার ২ আসামি ও পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে।

জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।