সোমবার, ১২ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চাঁদাবাজি, সন্ত্রাসের সাথে জড়াবো না: সাখাওয়াত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০১, ১১ অক্টোবর ২০২৬

চাঁদাবাজি, সন্ত্রাসের সাথে জড়াবো না: সাখাওয়াত 

এডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমাদের দল বর্তমানে রাষ্ট্র ক্ষমতায়৷ আমাদের সবাইকে ধৈর্য্যশীল হতে হবে। আমরা কোন অপকর্মে কোন চাঁদাবাজি, সন্ত্রাসের সাথে জড়াবো না। দলে আমাদের ঐক্য বজার রাখতে হবে। যারা ঐক্য বজায় রাখবে না তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিবো।

রোববার (১১ অক্টোবর) শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মহানগর বিএনপির মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, পুজার বেশিরভাগ সময়ই বন্ধ, একদিন হয়ত খোলা। এই বন্ধে পূজায় আমাের দায়িত্ব হল রাষ্ট্রীয় দায়িত্ব। প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারি দলের কাজ। আমরা এ কাজটা কীতে পারবো ইনশাআল্লাহ। 

তিনি বলেন, আমরা হিন্দু ভাই বোনদের আশ্বস্ত করতে চাই। আমরা আপনাদের পূজা নির্বিঘ্ন করবো। তারা যেন অন্য বছরের চেয়ে ভাল ভাবে পূজা উদযাপন করতে পারে সেই আশাবাদ ব্যাক্ত করছি।