আর্থিক অনুদান
নারায়ণগঞ্জের ২৪০টি পূজামণ্ডপে ২৪ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে জেলা পরিষদ। প্রতিটি পূজামণ্ডপের জন্য ১০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেন।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, পূজা উদযাপন ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অভ কুমার রায়, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শংকর সাহা এবং পূজা উদযাপন ফ্রন্টের মহানগর শাখার সদস্যসচিব ঋষিকেশ মণ্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে জেলার ২৪০টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে মোট ২৪ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। প্রতিটি মণ্ডপ ১০ হাজার টাকা করে অনুদান পেয়েছে।

