প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক তরুণের (১৭) মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে চাষাঢ়া রেলস্টেশনের প্রায় ৫০ গজ পূর্বে সরকারি মহিলা কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ওই তরুণের ট্রেনের নিচে পরে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহত তরুণের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করছে রেলওয়ে পুলিশ।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন-অর-রশিদ জানান, নিহত তরুণের পরিচয় এখনো পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ থেকে শেষ ট্রেনে মরদেহটি ঢাকা রেলওয়ে স্টেশনে পাঠানোর প্রস্তুতি চলছে।

