সোমবার, ১২ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাদক ব্যবসায়ীরা আমাদের সন্তানদরকে তিলে তিলে শেষ করে দিচ্ছে: আশা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৮, ১১ অক্টোবর ২০২৬

মাদক ব্যবসায়ীরা আমাদের সন্তানদরকে তিলে তিলে শেষ করে দিচ্ছে: আশা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য'র' রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেন, আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন মাদক ব্যবসায়ীরা আপনার আমার সন্তানকে হত্যাপ করছে। সেটা কিভাবে নেশা সেবনের মাধ্যমে। আজকে যদি কেউ এসে আপনার সামনে আপনার ছেলেকে খুন করে তাহলে আপনি কি ছেড়ে দিবেন? আমার ছেলেকে খুন করলে আমি কি ছেড়ে দিবো? মাদক ব্যবসায়ীরা আমাদের সন্তানদরকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এখনো সময় আছে একটুরঘুরে দাড়ান। নইলে মাদকের ভয়াল থাবা প্রতিটি ঘরে ঘরে পড়বে।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টায়  বন্দরের ২০নং ওয়ার্ডের বৃহত্তর বেপারী পাড়া পঞ্চায়েত কমিটি আয়োজিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোনাকান্দা বেপারী পাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মোঃ শওকত আলীর সভাপতিত্বে ও সাংবাদিক নেতা সাব্বির আহমেদ সেন্টুর সঞ্চালনায় মাদক বিরোধী সমাবেশে  প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বন্দর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন।

মাদক বিরোধী  সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ নূরুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাহউদ্দিন স্বপন প্রমুখ।