শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ডিবির পৃথক অভিযানে ১৭ মামলার আসামি ওসমানসহ গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৫, ৯ অক্টোবর ২০২৬

ডিবির পৃথক অভিযানে ১৭ মামলার আসামি ওসমানসহ গ্রেপ্তার ৪

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি অভিযানে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। 

গত ৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে রিপন (৩৬) ও রেখা আক্তার (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এরপর ৯ অক্টোবর ভোর ৬টার দিকে বন্দর থানার মাহমুদনগর এলাকায় অভিযান চালায় ডিবির একই দল। সেখান থেকে ১৭টি মাদক মামলার আসামি ওসমান এবং তাঁর সহযোগী নয়নকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আরও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ওসমান বন্দরের মাহমুদনগর এলাকার কে এন সেন রোডের বাসিন্দা। তাঁর বাবার নাম আল ইসলাম ওরফে আলী ইসলাম এবং মায়ের নাম রোকেয়া বেগম। তাঁর সহযোগী নয়ন বন্দরের সোনাকান্দা ব্যাপারীপাড়া রোড এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সোবহান এবং মায়ের নাম নাছিমা বেগম।

অন্যদিকে, সিদ্ধিরগঞ্জের পাইনাদী পশ্চিমপাড়া এলাকার নূরু মিয়ার ছেলে রিপন এবং একই এলাকার মৃত ফজলে করিম মুন্সির মেয়ে ও আবদুর রহিমের স্ত্রী রেখা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, পৃথক দুটি অভিযানে মোট ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।