ফাইল ছবি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নারায়ণগঞ্জ মহানগরীর চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের দলের সব ধরনের কার্যক্রম থেকেও বহিষ্কারের কথা জানানো হয়েছে।
গত ৫ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন—বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান, নারায়ণগঞ্জ মহানগরের ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান কমল এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের এক নম্বর সদস্য মনির হোসেন মনু।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন বন্দর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের ওই চার নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। এ কারণে তাদের দলীয় সব কার্যক্রম থেকে বিরত রাখার পাশাপাশি দল থেকেও বহিষ্কার করা হয়েছে।

