মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হামলা চালিয়ে পালান সাখাওয়াত,  অবরুদ্ধ করায় ক্ষমা চান : আনোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৩, ৬ অক্টোবর ২০২৬

হামলা চালিয়ে পালান সাখাওয়াত,  অবরুদ্ধ করায় ক্ষমা চান : আনোয়ার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে হামলা চালানোর অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ ঘটনায় দুই ঘন্টা সাখাওয়াতকে আদালত পাড়ায় অবরুদ্ধ করে রাখেন বলে জানান আইনজীবীরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে জেলা আইনজীবী সমিতির ভবনে এই ঘটনা ঘটে। 

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান জানান, বারে আইনজীবীদের সভা চলাকালীন সময়ে দলবল নিয়ে সাখাওয়াত ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত হলে আইনজীবীদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুককে শার্টের কলারে ধরে মারধর করেন সাখাওয়াত। এ ঘটনার পরে উত্তেজিত আইনজীবীরা সাখাওয়াতকে অবরুদ্ধ করে।

তিনি জানান, আমরা আইনজীবী সমিতির ভবনে আমার সাধারণ সম্পাদকের রুমে যখন দুপুরের খাবারে ব্যাস্ত ছিলাম। তখন সাখাওয়াত হোসেন খান সাহেব, আজীজ মোল্লা ও কথিত পুত্র সাইদুল দুই চারজন আইনজীবী নিয়ে আমাদের রুমে প্রবেশ করে আমাদের গালিগালাজ করে এবং এক পর্যায়ে আমাদের পিপি ওমর ফারুক নয়নের গায়ে হাত তোলেন। এসময় আমরা প্রতিবাদ করলে তিনি পালিয়ে যেতে বাধ্য হন এবং সভাপতির রুমে গিয়ে আশ্রয় নেন। পরে আমরা তাকে দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখি। পরে তিনি ক্ষমা চেয়ে বিদায় নেন।

আমরা আইনজীবীরা বারবার দুইটি কোর্ট একসাথে রাখার দাবী জানিয়ে আসছি। তিনি এর বিপক্ষে। কালীরবাজার কোর্টে ম্যাজিস্ট্রেসি কোর্ট স্থানান্তরের চেষ্টা তিনি করছেন। আমরা যখন এ আন্দোলনটাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাচ্ছি। আমরা যেন আইনজীবীদের একত্রিত করতে না পারি সেজন্য তিনি এই অপমান অপদস্ত করেছেন। এছাড়াও একজন পিপি যিনি এপয়েন্টেড না তাকে বসানোর জন্য তিনি এ কাজটি করেছেন। আমরা আজকের এ ঘটনার পরে আগামীকাল সিআর ফাইল করবো।