রোববার, ১১ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদক ব্যবসায়ী রাসেল নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:০৯, ১০ অক্টোবর ২০২৬

বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদক ব্যবসায়ী রাসেল নিহত 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। 

নিহত মাদক কারবারি রাসেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিন ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে ও ২ সন্তানের জনক। হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

শনিবার (১০ অক্টোবর) রাতে বন্দর থানার দক্ষিণ ঘারমোড়া হাজী আসমত উল্ল্যাহ স্কুলের পিছনে নির্জন স্থানে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। 

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।