রোববার, ১১ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে অস্ত্রের মুখে ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৩, ১০ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে অস্ত্রের মুখে ছিনতাই

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অস্ত্রের মুখে ছয়জনের কাছ থেকে একটি মুঠোফোন ও ১২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

শনিবার (১০ অক্টোবর) ভোরে গোপালদী পৌরসভার সোনাকান্দা ও জালাকান্দির মধ্যবর্তী একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের বাধায় নসিমন উল্টে গর্তে পড়ে চালক আলম গুরুতর আহত হন।

ভুক্তভোগী হানিফা জানান, তারা নরসিংদীর ডৌকাদি এলাকা থেকে গরুর দাম ঠিক করে বাড়ি ফিরছিলেন। পথে সোনাকান্দা ও জালাকান্দির মধ্যবর্তী সেতুর কাছে পৌঁছালে ধারালো বড় ছুরি ও অন্যান্য অস্ত্র নিয়ে ছিনতাইকারীরা তাদের নসিমনের গতিরোধ করে। এ সময় নসিমনটি উল্টে গর্তে পড়ে যায়। এতে চালক আলম গুরুতর আহত হন।

হানিফার অভিযোগ, এ সময় ছিনতাইকারীরা তাদের একটি মুঠোফোন ও ১২ হাজার টাকা নিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাবজেল হোসেন বলেন, এ ঘটনায় কোনও অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।